০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ির জায়গা নিয়ে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন
- Update Time : ০৭:১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে নিহত হয়েছেন চাচা আব্দুল জব্বার (৫৫)। শুক্রবার (৮ মে) দুপুর আড়াইটার দিকে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাতিজা ফাহিম আহমদকে (২১) আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান বাড়ির জায়গা নিয়ে ঝামেলার জের ধরে ফাহিম তার চাচাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে খুন করে। নিহত আব্দুল জব্বার তার আপন চাচা।





























