০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ : নিহত ১, আহত ৭
- Update Time : ০১:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের দক্ষিণ সুরমায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন।
মঙ্গলবার (৩০ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম জাকির হোসেন। তিনি নাটোরের রাজীবপুর গ্রামের রইছ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সকাল ৭ টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহণের একটি বাসের সাথে বিপরীত দিকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের সহকারী জাকিরের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরো সাত জন।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।





























