০৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাসের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের
- Update Time : ০২:২৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বেপরোয়া বাসের ধাক্কায় মোফাজ্জল হোসেন (২৩) নামে এক কলেজ ছাত্রের প্রাণ গেছে। বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকাল ৭টার দিকে হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে করড়া এলাকায় আল আমিন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। মোফাজ্জল হোসেন উপজেলার করড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে এবং মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন কলেজের ছাত্র। মাধবপুর থানার এস আই সাইদুর রহমান জানান,করড়া গ্রামের মোফাজ্জল হোসেন সকালে বানের পানিতে নালায় মাছ ধরতে বাড়ি থেকে বের হয়েছিল।সকাল ৭ টার দিকে করড়া আল আমিন হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় সিলেট গামী বেপরোয়া একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোফাজ্জল গুরুতর আহত হন।তার স্বজনরা খবর পেয়ে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিযে গেলে দুপুর ১২ টার দিকে তিনি মারা যান। গাড়িটি শনাক্ত করতে পুলিশ চেষ্টা করছে।




























