বালাগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন
- Update Time : ০৯:২১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে মো. জুনেদ মিয়া সভাপতি, কওছর আহমদ সাধারণ সম্পাদক এবং ম.আ মুহিত অর্থ ও পরিকল্পনা সম্পাদক নির্বাচিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ বাসস্টেশন সংলগ্ন এমএ খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৬শ ৯৫জন ভোটারের মধ্যে ৬শ ৬৯জন ভোটার ভোট প্রদান করেছেন। ৮টি ভোট বাতিল করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম।
অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ২জন প্রার্থীর মধ্যে বিজয়ী হয়েছেন মো. জুনেদ মিয়া (৪শ ৪৭ ভোট)। প্রতিদ্বন্দ্বী মো. মাখন মিয়া পেয়েছেন ২শ ১৮ ভোট। সহ-সভাপতি ২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে মো. আজাদ মিয়া ও মো. রকিব আলী। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন কওছর আহমদ (৪শ ৪৯ ভোট)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুমন মিয়া পেয়েছেন ২শ ১৪ভোট। সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দুলু মিয়া (৩শ ৬৮ ভোট)। প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম আলী সুজন পেয়েছেন ২শ ৮৪ভোট। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ম.আ মুহিত (৩শ ৬৫ভোট)। প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান লেচু পেয়েছেন ২শ ৯৬ভোট। দপ্তর সম্পাদক পদে ইকবাল হোসেন প্রতিদ্বন্দ্বী মনির হোসেনকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করায় এ পদে নির্বাচন হয়নি।
১নং ব্লকে সদস্য ৪টি পদে নির্বাচিত হয়েছেন রশীদ আলী, কাওছর আহমদ, এনামুল হক রাবিদ এবং ফয়ছল আহমদ। ২নং ব্লকে ৪টি পদে নির্বাচিত হয়েছেন বিপুল রায়, আনোয়ার আলী, মাওলানা জয়নাল আবেদীন, বদরুল ইসলাম মাহি।
এদিকে ঐতিহ্যবাহী বালাগঞ্জ বাজার বণিক সমিতির এ নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবদাল মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান প্রমুখ।





























