বালাগঞ্জ উপজেলা আ.লীগের ৭১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন
- Update Time : ০৩:০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদব :: সম্মেলনের ৩ সপ্তাহ পর বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনের দিনে বিনা প্রতিদ্বদ্ধিতায় সভাপতি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর ও সাধারণ সম্পাদক পদে বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া পুনঃ নির্বাচিত হয়েছিলেন। পরে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় জেলা আওয়ামী লীগ।
৭১সদস্য বিশিষ্ট নবগঠিত এ কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি শেখ মাহমুদ হোসেন, আব্দুল মালিক রুনু, ডা. কাজল লস্কর, আজিজুর রহমান লকুছ, আবু বক্কর সিদ্দিকী, জগদিশ দাস, নীলু ভূষণ দে, হুমায়ুন রশীদ চৌধুরী এবং আইয়ুব আলী। যুগ্ম সাধারণ এমএ মতিন, রফিকুল আলম, জুনেদ মিয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বদরুল হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান পংকি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিরুল ইসলাম মধু, দপ্তর সম্পাদক আবদুস শহীদ দুলাল, ধর্ম বিষয়ক সম্পাদক হারুন রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. নানু মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মির্জা আব্দুল হক জালালাবাদী, মহিলা বিষয়ক সম্পাদক কলসুমা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোশাহিদ আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রনেন্দ্র দাস রন, শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ আলী খান, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মালেক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. দিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, আব্দুল মতিন, লোকন মিয়া, সহ-দপ্তর সম্পাদক গোবিন্দ দাস, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল হক, কোষাধ্যক্ষ মো. আজম আলী, সদস্য এডভোকেট শেখ মকলু মিয়া, মোহাম্মদ টুনু মিয়া, এডভোকেট জুয়েল আহমদ, সৈয়দ জালাল মিয়া, কৃপেশ বৈদ্য, মাসুক মিয়া, শেখ মুক্তার আলী, ফজির আলী, আনসার মিয়া, বশির আহমদ, সাজিম উদ্দিন, নেফুর আলম, জিয়া উদ্দিন, শান্তি ব্রত চৌধুরী, করুণাময় দাস, সৈয়দ লিয়াকত আলী, ফজলুর রহমান, মো. দুদু মিয়া, শিরমান উদ্দিন, আব্দুল রশিদ, মশিউর রহমান এহিয়া, সামছ উদ্দিন, ফজলুল হক তুরন, আব্দুল জলিল বেবি, আইনুর আহমদ, আব্দুল মান্নান, আব্দুল মতিন, অলিউর রহমান, আহমদ আলী, ময়নুল ইসলাম সালেহ, আব্দুল কাইয়ুম দুলাল, মইনুল ইসলাম জানুর, হারুনুর রশিদ জায়েদ, শাহ আলম সজিব, ইয়াওর মিয়া এবং হিমাংশু রঞ্জন দাস।
গত ২০ নভেম্বর সিলেট জেলা আওয়ামী লীগের সভায় এ কমিটির অনুমোদন প্রদান করা হয়। গত শুক্রবার রাতে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর কাছ থেকে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া সদ্য অনুমোদিত এ উপজেলা কমিটির তালিকা গ্রহণ করেন।





























