বালাগঞ্জ উপজেলা আ’লীগের দোয়া ও মিলাদ মাহফিল
- Update Time : ০৩:৫৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফিরাত কামনায় বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ১৮ জুন বৃহস্পতিবার। বালাগঞ্জ উপজেলা হেডকোয়ার্টার জামে মসজিদে অনুষ্ঠিত। মিলাদ ও দোয়া মাহফিলে বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্য মন্ত্রী মো. নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ’র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপেজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাকুর রহমান মফুর, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান এম এ মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো: জুনেদ মিয়া, বালাগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হোসেন মাছুম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, যুবলীগ নেতা সফর আলীসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও এলাকার মুসল্লিয়ানগণ।





























