০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জে ১৬ মামলার ফেরারি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • Update Time : ০৪:০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ১৬টি মামলায় ফেরারি ও সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে সিলেটের বালাগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার হওয়া ওই আসামীর নাম তোফায়েল আহমদ(৩৬)। তিনি উপজেলার বাজার ইউনিয়নের তালতলা গ্রামের খন্দকার আবদুল হাই ওরপে কমলা মেম্বারের ছেলে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমান খান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্দিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়-পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের (পিপিএম) দিক-নিদের্শনায় বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমানের তত্ত্ববধানে এসআই(নিঃ)/জিতেন্দ্র বৈষ্ণবসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের তালতলা গ্রামে অভিযান চালিয়ে ১৬টি গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামি তোফায়েল আহমেকে (৩৬) গ্রেফতার করা হয়। ১৬টি গ্রেফতারি পরোয়ানার মধ্যে ৬টি গ্রেফতারি পরোয়ানায় ধৃত আসামীর ৮ বছর ৯ মাস সাজা ও ৬৩ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য মামলাগুলোর বিচার বিজ্ঞ আদালতে চলমান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বালাগঞ্জে ১৬ মামলার ফেরারি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Update Time : ০৪:০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯