১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালাগঞ্জে সরকারি গাছ কাটার অভিযোগ
- Update Time : ০৪:০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জ সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে (১২ জুলাই) বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামে মির্জা রশিদ আহমদ পাপলু নামে এক ব্যক্তির বিরুদ্ধে গাছ কর্তনের অভিযোগ উঠে।
এ বিষয়ে বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডল জানান, এলাকাবাসীর মৌখিক অভিযোগেরভিত্তিতে সরকারি গাছ গুলি জব্দ করা হয়েছে। বিষয়টির তদন্তে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ডা. মির্জা আবু নাসের এম রাহেল জানান, উপজেলার বালাগঞ্জ-চাঁনপুর (এলজিডি’র) সড়কের মুসলিমাবাদ গ্রামের পরিষদের কোন প্রকার অনুমতি ছাড়াই গাছ কাটা হয়।
তিনি বলেন, গাছগুলো বাড়িতে নেওয়ার পর বিষয়টি এলাকাবাসী প্রশাসনকে জানালে সরকারি লোক এসে পাপলু মিয়ার বাড়ি থেকে কাটা গাছ গুলি জব্দ করে।





























