বালাগঞ্জে মাদরাসা ছাত্রী নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মতবিনিময়
- Update Time : ০৪:৩১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের খায়রুন্নেছা মহিলা মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রীর ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় জড়িত সকল অপরাধীদের শাস্তির দাবিতে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরুব্বী এমএ মালেক।
সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী রেজুয়ান আলী কয়েছ, সিলেট জেলা পরিষদ সদস্য নূরুল ইসলাম ইছন মিয়া, সিলেট সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা উস্তার মিয়া, আমেরিকা নিউজার্সি স্ট্রেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক উদ্দিন (ভিপি শফিক), বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউ-েশনের চেয়ারম্যান সৈয়দ সাইদুল ইসলাম দুলাল, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এ- কলেজ গভর্ণিং বডির সদস্য এনায়েতুর রহমান রাজু, সাবেক ইউপি সদস্য মাওলানা আজমান আলী, সমাজকর্মী আছলম খান, হাজী গুলশের আলী, মো. তারা মিয়া, সুহেল বারী, জিয়াউল হক পান্না, রুহুল আমিন, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ।
উল্লেখ্য, বালাগঞ্জের শিওরখাল গ্রামের স্থানীয় মাদরাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী ‘ফুল’ (ছদ্ম নাম) গত ২২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যারাতে একই ঘরের পাশের রুমের চাচার ঘরে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে উৎ পেতে থাকা ৫/৬জন যুবক ঘরের বারান্দা থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। এ বিষয়ে ভিকটিমের পিতা বাদি হয়ে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ০৮। তারিখ ২৩ নভেম্বর ২০১৮।
মামলায় শিওরখাল গ্রামের আব্দুল করিম তালুকদারের ছেলে আব্দুল আহাদ (২৫) ও একই গ্রামের ইউপি সদস্য আইয়ুব আলীর ছেলে আযই (৩২) সহ অজ্ঞাত আরও ৪জনকে আসামী করা হয়। এদের মধ্যে মামলার আসামী আব্দুল আহাদ ও আজই মিয়াকে পুলিশী অভিযানে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।





























