০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জে ভিন্ন আবহে পালিত হল জাতীয় মৎস্য সপ্তাহ

  • Update Time : ০৪:৩৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি”এ প্রতিপাদ্য নিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভিন্ন আবহে এবার পালিত হল বালাগঞ্জ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০। ২১ জুলাই থেকে শুরু হয়ে ২৭ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-উপলক্ষে জাতীয় মৎস্য দপ্তর ঘোষিত নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে বালাগঞ্জ মাইকিং, ব্যানার-ফেষ্টুন দিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, পোনা অবমুক্তকরণ, চাষীদেরকে মাছ চাষের বিভিন্ন উপকরণ বিতরণ এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা পর্যায়ের সকল কর্মকর্তাগণের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক বলেন, করোনাকালীন সময়ে বালাগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের সকল কর্মসূচী সামাজিক দূরত্ব নিশ্চিত করে বাস্তবায়ন করা হয়েছে। আশা করি জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ এর সকল কার্যক্রম অত্র উপজেলার মৎস্য চাষীদের উপকৃত করবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বালাগঞ্জে ভিন্ন আবহে পালিত হল জাতীয় মৎস্য সপ্তাহ

Update Time : ০৪:৩৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০