বালাগঞ্জে বিভিন্ন এলাকায় গরু চুর আতঙ্ক
- Update Time : ০৩:৪১:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে গরু চুরির আতংকে রাত কাটাচ্ছেন কৃষকরা। গত ৪ আগষ্ট দিবাগত-রাতে দেওয়ান বাজার ইউনিয়নের নশিওর পুর গ্রামের মৃত আলকাছ আলীর ছেরে গরু ব্যাবসায়ি আশরাফ আলীর গোয়াল ঘর থেকে ২ টি গরু চুর চক্র নিয়ে গেছে গরু গুলো তিনি আগের দিন ক্রয় করে বাড়িতে নিয়ে আসেন।গত শুক্রবার প্রতিবেশি গ্রাম পূর্ব ভাদেশ পুর মদরিছ আলীর দুটি গাভী ও একটি ষাঁড়
দিবাগত রাত নিজবাড়ির গোয়াল ঘর থেকে বের করে নিয়ে যাওয়ার পথে সিলেট সুলতার পুর সড়কে আসা মাত্র স্থানীয় গ্রামের পাখি মিয়া নামে এক ব্যাক্তি দেখে শুর চিৎকার করেন এ সময় গরু রেখে ৫/৬ জনের গরু চুর চক্র পালিয়ে যায়।এর আগে বড় জমাত গ্রামের এক কৃষকের দুটি গরু গোয়াল ঘর থেকে বের করার সময় বাড়ির লোকজন টের পেয়ে চুর চক্র কে দাওয়া করেন এ সময় চুর চক্র পালিয়ে যায়।
গরু ব্যাবসায়ি আশরাফ আলী জানান তিনি কোরবানি ঈদের পর ২টি গরু ৭০ হাজার টাকা মূল্যে ক্রয় করে বাড়িতে নিয়ে আসেন ঐ রাতেই তার গরু গুলো চুর চক্র নিয়ে যায় তিনি দুই একটি গরু ক্রয়-বিক্রয় করে যা আয় হয় তা দিয়ে সংসার চালাচ্ছিলেন বলে জানান।
এদিকে গরু চুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ার কারণে গরু চুরির আতংকে রাত কাটাচ্ছেন কৃষকরা। বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান জানান অতিসম্প্রতি গরু চুরির ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।





























