০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জে বরকতপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা

  • Update Time : ০৪:০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জ উপজেলার বরকতপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বরকতপুর গ্রামের ৮জন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গ্রামের গুলশের আলীর বাড়িতে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরকতপুর গ্রামের মুরব্বি ময়নুল হক। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মনান ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত প্রবাসীরা হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী মো. শমসের আলী, যুক্তরাজ্য প্রবাসী মো. আরমান আলী, মো. তফজ্জুল আলী, সাহেদ আলী, মো. আনহার আলী ইয়াকুব এবং মধ্যপ্রাচ্য প্রবাসী ইসলাম উদ্দিন, আব্দুল মালিক এবং জালাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি রায়হান আহমদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গ্রামের মুরুব্বি তজমুল আলী, গুলশের আলী, সংস্থার ক্রীড়া সহ-সভাপতি ইকবাল আহমদ, রুশন মিয়া, ক্রীড়া সম্পাদক রিপন মিয়া, যুগ্ম ক্রীড়া সম্পাদক জাহেদ আহমদ, সদস্য পাভেল আহমদ, ফজলে রাব্বি প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী মো. শমশের আলী ও যুক্তরাজ্য প্রবাসী মো. আনহার আলী ইয়াকুব বরকতপুর জামে মসজিদে মুসল্লিদের সুবিধার্থে শীততাপযন্ত্র (এসি) স্থাপনে আর্থিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বালাগঞ্জে বরকতপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা

Update Time : ০৪:০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯