বালাগঞ্জে প্রবাসী সংবর্ধনা সভায় প্রবাসীরা দেশের উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন
- Update Time : ০৮:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জ উপজেলার জামালপুর ক্রীড়া সংস্থার উদ্যােগে যুক্তরাজ্য প্রবাসী তরুন সমাজকর্মী তিন জনকে সংবর্ধনা প্রধান করা হয়েছে। শুক্রবার সংস্থার পৃষ্ঠপোষক তাজিদুর রহমান মুন্নার জামাল পুরস্থ গ্রামের বাড়িতে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি শামসুল হক লেচুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরান আহমেদের পরিচালনায় আয়োজিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথিরা হলেন যুক্তরাজ্য প্রবাসী তরুন সমাজকর্মী আনছার মিয়া, ফরহান নুর চৌধুরী ও তারেক আহমেদ বুলবুল। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা শিরমান উদ্দিন, সমাজকর্মী এহসান রশিদ রাজু, তুরন মিয়া, আবু জুবায়ের শিপু, সংস্থার সহসভাপতি রেজাউল করিম জুলকান প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রবাসীদের প্রতি আহবান জানান।





























