বালাগঞ্জে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ খুনের ঘটনায় মামলা দায়ের
- Update Time : ০২:২৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জে গ্রাম্য সালিশ বৈঠক চলাকালে সাবেক ইউপি সদস্যের লোকজনের হামলায় বৃদ্ধ আবদুল্লা সঞ্জব (৬০) নির্মম খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকালে নিহতের বড় ভাই আঞ্জব আলী বাদি হয়ে সাবেক ইউপি সদস্য আহমদ আলীসহ কয়েক জনের নাম উল্লেক করে বালাগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলা নং ১। তবে ওই হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।
এব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান হত্যা মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তদন্তের স্বার্থে ওই মামলায় এজহারনামীয় অভিযুক্তদের সংখ্যা ও নাম প্রকাশ করা যাচ্ছে না। অভিযুক্তত্বে গ্রেফতারে থানা পুলিশ বিভিন্ন পন্থা অবলম্ভন করে অভিযান পরিচালনা করে যাচ্ছে খুবই দ্রুত আমরা জড়িতদের গ্রেফতার করতে পারবেন বলে আশাবাদি তিনি।
উল্লেখ্য: সম্প্রতি পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সাবেক সদস্য হরিশ্যাম গ্রামের আহমদ আলীর জমিতে দিন মজুর হিসাবে ধান রোপণ করতে যান গ্রামের আবদ্দুল্লাহ সঞ্জবের ছোট ভাই ফয়জুউল্লাহ সহ কয়েকজন। কিন্তু জমিটি রোপনের অনুপযোগী থাকায় ফয়জুউল্লাহসহ সাথে থাকা লোকজন ধান রোপণে অনীহা প্রকাশ করেন।
এসময় আহমদ মেম্বার ফয়জুল্লাউল্লাসহ দিনমজুর লোকদের জমিতে ধান রোপণ করতে চাপ প্রয়োগ করলে বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিকন্ডতার ঘটনা ঘঠে। এ বাকবিকন্ডতার বিষয়টি সমাধানের লক্ষ্যে বুধবার রাতে গ্রামের নুর মিয়ার বাড়িতে সালিশ বৈঠক ডাকা হয়। সালিশ চলাকালিন সময়ে আহমদ মেম্বারের লোকজনের সাথে ফয়জুউল্লাহ ও তাঁর ভাই আবদুল্লাহ সঞ্জবের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আহমদ আলী ও তাঁর লোকজন উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে আবদ্দুল্লাহ সঞ্জবকে এলোপাতারী আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।





























