বালাগঞ্জে নশিওর পুর-খন্দকার বাজার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন
- Update Time : ১২:২৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওর পুর খন্দকার বাজার সড়কের পিছের মুখ হতে খন্দকার বাজার ব্রীজ পর্যন্ত, ২৯ লক্ষ টাকা ব্যায়ে, প্রায় অর্ধ কিলোমিটার সড়ক পাকাকরণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। মাত্র অর্ধ কিলোমিটার এই সড়ক পাকাকরণ না থাকায় স্কুল কলেজগামী শিক্ষার্থীরাসহ স্থানীয় জনসাধারণ বর্ষাকালে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতেন।সড়কের উক্ত অংশ পাকাকরণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ সংশ্লিষ্টদের নিকট আবেদন নিবেদন জানিয়ে আসছিলেন এলাকাবাসীর দাবীর পেক্ষিতে স্থানীয় এমপি মহোদয়ের ঐক্যান্তিক প্রচেষ্টায় শুক্রবার বিকেলে উক্ত সড়কের পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সিলেট ৩ সংসদীয় আসনের এম পি হাবিবুর রহমান হাবিব।
সড়ক পাকাকরণ কাজের উদ্বধন উপলক্ষে স্থানীয় ওয়ার্ড আওমীলীগের সভাপতি হাজী মোঃ সাইস্তা মিয়ার সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সদস্য ময়নুল ইসলাম সালেহ’ র পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ৩ সংসদীয় আসনের এমপি হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনহার মিয়া, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোস্তাকিন শরিফ সাঈদ,ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুস শাহাদত রোকন, উপস্থিত ছিলেন, উপজেল ভাইস চেয়ারম্যান সামছ উদ্দিন সামস, জেলা পরিষদ সদস্য মোঃ রোকন মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক এম এ মালেক,,যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা ছহুল এ মুনিম, উপজেলা আওয়ামীলীগ নেতা ডাঃ কাজল লস্কর,মোঃ শিরমান উদ্দিন,আব্দুল জলিল, এডভোকেট এহিয়া আহমেদ,ইউপি সদস্য মোঃ বাবরু মিয়া, মোঃ তেরা মিয়া,আব্দুর রকিব, যুবলীগ নেতা মোস্তাক আহমদ,কয়েছুল আলম কয়েছ, গিয়াস উদ্দিন ছোটন, সুহেল বারী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাছুম আহমদ, সাবের সভাপতি মোঃ সামছুল ইসলাম লেছু, ছাত্রলীগ নেতা জেবলু আহমদ, শেখ আবু নাঈম, আবুল হাসনাত জামিল, রামিম আহমেদ, মোঃ আল- আমিন। ঠিকাদারী প্রতিস্টান মেসার্স সাওন এন্টারপ্রাইজের প্রতিনিধি লুৎফুর রহমান চৌধুরী।




























