বালাগঞ্জে দুর্বৃত্তরা ম্যানেজারকে কুপিয়ে হত্যা
- Update Time : ০৭:৪১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জের জিবিসি ব্রিক ফিল্ডের ম্যানেজার দিরাজ পালকে (৬৩) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। শুক্রবার (২৮ মে) জুমআর নামাজের সময় জিবিসি ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে। দিরাজ পাল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার আলমপুর এলাকার মনিপুর গ্রামের দিতেন্ত্র কুমার পালের ছেলে। জানাগেছে, জুমআর নামাজের সময় ব্রিক ফিল্ডের অফিস কক্ষে ম্যানেজার দিরাজ পাল একা থাকা অবস্থায় দুর্বৃত্তরা হামলা করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় অফিস কক্ষের টেবিলের ড্রয়ার ভেঙে নগদ টাকা পয়সা ও জরুরি কাগজপত্র লুট করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধারে করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




























