০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জে জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি গ্রেফতার

  • Update Time : ০৪:৪৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জে জুয়ার আসর থেকে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের মধুরাই গ্রামস্থ মাইজাইল হাওরের মধ্যখানে তৈরীকৃত জুয়ার আসর থেকে জুয়া খেলা অবস্থায় পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- বালাগঞ্জ উপজেলার চকদৌলত গ্রামের সাদ আহমদের ছেলে ফয়জুল আহমদ (৩৮), আব্দুল হান্নানের ছেলে রোমেল আহমদ (৪২), মধুরাই গ্রামের আব্দুল রউফের ছেলে মো. জসিম উদ্দিন (৩৫), মুসলিমাবাদ গ্রামের মৃত মনাই মিয়ার ছেলে সাজন মিয়া (৫৯), বিনোদপুর গ্রামের মৃত মনোরঞ্জন চন্দের ছেলে উত্তম চন্দ (৪০), ফেঞ্চুগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের এলাইছ মিয়ার ছেলে মো. সাইদুর রহমান (২২), ইরফান আলীর ছেলে জেবল হোসেন (২৭), একই উপজেলার চাঁনপুর গ্রামের আব্দুল মন্নানের ছেলে রাসেল আহমদ (২৫)। পরে, বালাগঞ্জ থানার এস.আই নুরুজ্জামান বাদী হয়ে থানায় জুয়া আইন মোতাবেক একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর- ০৮, তারিখ- ২৬.০২.২০২১ ইং। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বালাগঞ্জে জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি গ্রেফতার

Update Time : ০৪:৪৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১