বালাগঞ্জে চেয়ারম্যান কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হস্তিদুর গ্রীণ এফসি ক্লাব
- Update Time : ০৫:০০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জের বোয়ালজুর চেয়ারম্যান কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় তাজপুর নুনু একাডেমিকে হারিয়ে হস্তিদুর গ্রীণ এফসি ক্লাব বিজয় লাভ করে। শুক্রবার বিকেলে স্থানীয় কালিবাড়িবাজার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
১৯৭৩ সালে এ মাঠ থেকে হস্তিদুর ক্লাব বিজয় লাভ করে ঘোড়া পুরস্কার নিয়ে আসে। তারা আবারও এ মাঠ থেকে প্রধম পুরস্কার মটর সাইকেল পুরস্কার অর্জন করে।
৩০ হাজার ক্রিড়ামোদি দর্শকের উপস্থিতি দুটি শক্তিশালী টিম দর্শকদের সুন্দর খেলা উপহার দেয়। উভয় দলে নাইজেরিয়া প্লেয়াররা অংশ গ্রহণ করে। খেলার প্রথমার্ধে নুনু একাডেমি গোল করলে হাফটাইমের শেষ মুহুর্তে হস্তিদুর ক্লাব পাল্টা গোল করে সমতা ফিিিরয়ে আনে। পরে টাইবেকারের মাধ্য হস্তিদুর একটি গোল বেশি পেয়ে বিজয় লাভ করে।
খেলায় উৎসুক জনতার ভীড় দেখে অনেক বলতে শুনা যায়, এত দর্শক এ মাঠে আর কোন দিন হয়নি। দর্শকরা মাঠে জায়গা না পেয়ে ভবনের চাদে গাছে উঠে খেলা উপভোগ করেন। সড়কে ছিল গাড়ির বিশাল লাইন। খেলা উপভোগ করেছেন ৩০ সহস্রাধিক দর্শক।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বোয়ালজুর ইউনিয়নের চেয়ারম্যান আনহার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট মনির উদ্দিন, বালাগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মস্তাকুর রহমান মফুর, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান রব্বানী,পূর্ব পৈলপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন, আওয়ামী লীগ নেতা জুনেদ আহমদ, বালাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, ওসমানীনগর উপজলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ছুরাব আলী, গ্রীণ পার্টির সভাপতি তুতিউর রহমান চৌধুরী তোতা, আজির উদ্দিন মেম্বার, বিএনপি নতো আলাউদ্দিন রিপন, প্রবাসী আব্দুছ ছালিক, এডভোকেট শাহিদুর রহমান চৌধুরী।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিক মিয়া, হস্তিদুর গ্রীণ এফসি ক্রাবের সাইফ উদ্দিন সেলিম, গোলাম কিবরিয়া রাহুল, গয়াছ মিয়া, সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন, রজত চক্রবর্তী, আবুল কালাম আজাদ, কয়েছ মিয়া, জয়নাল আবেদীন, কবির আহমদ, ডা: আলাউদ্দিন প্রমুখ।





























