০২:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালাগঞ্জে ঘোষণার একদিন পর বিএনপির কমিটি স্থগিত, উপজেলা আহ্বায়ককে শোকজ
- Update Time : ০২:৩৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জেলা বিএনপির সাংগঠনিক টিমের নির্দেশনা ও সুপারিশ উপেক্ষা করে সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির অর্ন্তগত ৬টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বালাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদকে শোকজ করা হয়েছে। সদ্য ঘোষিত বালাগঞ্জ উপজেলার ৬ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সকল প্রকার কার্যক্রম পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ১২ মার্চের মধ্যে আব্দুর রশিদকে সিলেট জেলা বিএনপির আহ্বায়কের কাছে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে রবিবার দুপুরে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত ও নির্দেশনার কথা জানানো হয়।





























