০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জে গহরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ’র অনুদান প্রদান

  • Update Time : ০৩:০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: গত ২৪ সেপ্টেম্বর আরব আমিরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুবরণকারী প্রবাসী সিলেটের বালাগঞ্জের নশিওরপুর গ্রামের আব্দুল জব্বার শাহানের অসহায় পরিবারকে ১লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

আরব আমিরাতস্থ ‘গহরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ ইউএই’র উদ্যোগে এ অনুদান প্রদান করা হয়। বুধবার বিকালে আব্দুল জব্বার শাহানের বাড়িতে গিয়ে তার স্ত্রী সুলতানা বেগম এবং তার ৩ছেলে সন্তানের কাছে এ অনুদান তুলে দেন গহরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ ইউএই’র সভাপতি আব্দুল ওয়াদুদ।

এ সময় গহরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ ইউএই’র সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, প্রবাসী কয়েছ আহমদ পলাশ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, নশিওরপুর গ্রামের প্রবীণ মুরুব্বি জাহির আলী, আব্দুস সাত্তার কাচা, আব্দুর রশিদ, আব্দুর রাজ্জাক, নশিওরপুর জাগরণী যুব সংঘের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক, আব্দুল জব্বার শাহানের চাচা মাসুক মিয়া, ছোট ভাই রায়হান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুদান প্রদানকালে প্রবাসী নেতৃবৃন্দ আব্দুল জব্বার শাহানের স্ত্রী, সন্তান এবং পরিবারের লোকজনকে সমবেদনা জানান। এর আগে প্রবাসী নেতৃবৃন্দ আব্দুল জব্বার শাহানের কবর জিয়ারত করেন। এ সময় তার রুহের মাগফেরাত কামনা করেন মোনাজাত পরিচালনা করেন পশ্চিম নশিওরপুর জামে মসজিদের ইমাম মাওলানা রইছ উদ্দিন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বালাগঞ্জে গহরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ’র অনুদান প্রদান

Update Time : ০৩:০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯