বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার ইফতার বিতরণ ও দোয়া মাহফিল
- Update Time : ০২:০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা, যুক্তরাজ্যস্থ শেফিল্ড আওয়ামী লীগের সহ সভাপতি, এস এম মেমোরিয়াল ট্রাস্টের প্রতিস্টাতা চেয়ারম্যান, মতিউর রহমান শাহিন এর পক্ষ থেকে বালাগঞ্জ দেওয়ান বাজার ইউনিয়নে ইফতার বিতরণ, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) ইফতার পূর্বে স্থানীয় দারিদ্র দুই শতাধিক পরিবারের মধ্যে ইফতারী প্রদান করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে সুলতান পুরস্থ ছত্রলীগ কর্মী বুরহান আহমদের বাড়িতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় নূরে আলা জামে মসজিদের ইমাম হাফিজ মোহাম্মদ আলীর পরিচালনায় আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জুবায়ের আহমদ, মোঃ মুক্তার আলী মোঃ রাসেল আহমদ চৌধুরী, আরফান আলী আব্দুল কায়ুম, বিলাল আহমদ, মিজানুর রহমান, নাজমুল হুসাইন, আব্দস শহিদ, শাকিল খান, বাপ্পি খান, এস এম নাজিম, বাবুল মিয়া মামুন আহমদ, ইমরান আহমদ, রায়হান আহমদ, কায়ুম আহমদ, জয়নাল আহমদ, তাজিমুল উজ্জ্বল, ফাহিম, মুজাহিদ, ইমন, হাবিবুর রহমান, আলিম উদ্দিন, সাকের, মিজান, নজরুল, মোমিন, করিম, শাহ আলম, রোমন, হাসান, সাইফুল প্রমুখ।




























