বালাগঞ্জে অসহায় সুমাইয়ার চিকিৎসার ব্যায় ভার গ্রহণে এগিয়ে এসেছে গরীব এন্ড এতীম ট্রাস্ট ফান্ড ইউকে
- Update Time : ০৪:৪০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের খুজগীপুর (ফুলতৈল) গ্রামে বিরল রোগে আক্রান্ত মৃত ছানু মিয়ার একমাত্র কিশোরী কন্যা সুমাইয়ার (১০) তার যাবতীয় চিকিৎসার ব্যায় ভার গ্রহণে এগিয়ে এসেছে যুক্তরাজ্যস্থ সেবামূলক সংগঠন গরীব এন্ড এতীম ট্রাস্ট ফান্ড ইউ কে।
জানা যায়, কিশোরীর একটি চোখে দীর্ঘদিন থেকে টিউমার জাতীয় রোগ দেখাদেয়, ফলে তার চোখ বন্ধ হয়ে দিন রাত জ্বালা যন্ত্রণার মধ্যে অতিবাহিত করছিল। তার পরিবাব আর্থিকভাবে সচ্ছল না থাকায় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে প্রায় অর্ধ লক্ষ টাকা ব্যায়ে চিকিৎসা গ্রহন করে, অবস্তার কোন উন্নতি না হওয়ার কারনে সিলেটের অভিজ্ঞ চিকিৎসকরা দ্রুত কিশোরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া পরামর্শ দেন।
এ ব্যাপারে ট্রাস্টের বালাগঞ্জ প্রতিনিধি কেএম লুৎফুর রহমান জানান, সাম্প্রতিক স্থানীয় এক সমাজ কর্মী মুশাহিদ শিকদারের মাধ্যমে জানার পর এ ব্যাপারে আমি ট্রাস্টের চেয়ারম্যান এড. সালেহ হামিদকে জানাই বিষয়টি তিনি গুরুত্বসহকারে নেন এবং খুব দ্রুত তার চিকিৎসার জন্য ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন এবং ভর্তি করে প্রাথমিকভাবে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা জন্য প্রায় ১ লক্ষ টাকা ব্যায় হয়, পরবর্তী তার চিকিৎসা বাবত আরো আনুমানিক ৩/৪ লক্ষ টাকা ব্যায় হতে পারে বলে জানান কিশোরীর সম্পুর্ণ চিকিৎসার ব্যায়ভার ট্রাস্টের পক্ষ থেকে বহন করার হবে বলে তিনি জানান।





























