০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাবার স্বপ্ন বাস্তবায়নে সিলেট-৬ আসনের মানুষের কল্যাণে কাজ করবো: সৈয়দা আদিবা

  • Update Time : ০৫:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ আগস্ট ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট- ৬ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা সৈয়দা আদিবা হোসেন বলেছেন, আমার প্রয়াত বাবা ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া গোলাপগঞ্জও বিয়ানীবাজার (সিলেট-৬) আসনের এমপি ছিলেন। তিনি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। এই দুই উপজেলায় শিক্ষার প্রসার ঘটাতে নিজের ব্যক্তিগতবাবে ৪টি স্কুল স্থাপন করেছেন। স্কুল- কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দান করেছেন। তারপরও তার অনেক স্বপ্ন অপুরণ রয়ে গেছে। এই দৃষ্টিকোণ থেকে আমি সিলেট-৬ আসনের এমপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো। আমি বিএনপির মনোনয়ন চাইবো। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমি সাক্ষাৎ করেছি। তিনি আমাকে আশ্বাস দিয়ে বলেছেন আমি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলাবাসীর কল্যানে কাজ করতে।

তিনি রবিবার উপজেলা আমুড়া ইউনিয়নের আমনিয়া বাজারে আয়োকিত বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমুড়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠন এই সমাবেশ আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু। সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আন্দুল গফফার কুটির পরিচালনায় এতে বক্তব্য রাখেন- ইমরান আহমদ, বাঘা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদির সেলিম, আমুড়া  ইউনিয়ন সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম মুন্না, আমুড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক বেলাল বহমদ, সুৃন্না আহমদ রনি, জুনেদ আহমদ, রাজন আহমদ, ইমরান আহমদ, ও  জাবের আহমদ। আদিবা হোসেন বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের শাসনকালে এদেশের মানুষ ছিল অবরুদ্ধ। কথা বলার স্বাধীনতা ছিলনা। মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল। এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কিন্ত মানুষের উপর জুলুম নির্যাতন করে এদেশে তারা ঠিকতে পারেনি। সবাই পালিয়ে ভারতে চলে গেছে। আগামী দিন হচ্ছে বিএনপির সুদিন। মানুষ বিএনপিকে ভোট দিতে অধির আগ্রহে বসে আছে। এর আগে আমুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠোন বৈঠকে যোগ দেন সৈয়দা আদিবা হোসেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বাবার স্বপ্ন বাস্তবায়নে সিলেট-৬ আসনের মানুষের কল্যাণে কাজ করবো: সৈয়দা আদিবা

Update Time : ০৫:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ আগস্ট ২০২৫