বাবার লাশ বাড়িতে রেখে জেএসসি পরীক্ষা দিলো ছেলে
- Update Time : ০৪:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাবার লাশ বাড়িতে রেখে সব কষ্টকে আড়াল করে জেএসসির ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করেছে ছেলে মেহেদী হাসান(১৪)। মেহেদী হাসান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার স্বনামধন্য এস.কে.পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির (ক শাখার) শিক্ষার্থী। মেহেদী মির্জাপুর সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে।এ সময় আবেগঘন পরিবেশ বিরাজ করে ঐ পরীক্ষা হলে। সুষ্ঠুভাবে পরীক্ষা দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান কেন্দ্র সচিব মো.মাসুদুর রহমান। এ ঘটনার পর এস.কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান সহ সকল শিক্ষকবৃন্দ শোক প্রকাশ করেছেন।
মেহেদীর পরিবার সুত্র জানায় উপজেলার লতিফপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা মেহেদী হাসানের বাবা মজিবুর রহমান (৫৮) বুধবার (৬ নভেম্বর) রাতে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে ঐ রাতেই মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মজিবুর রহমান কালিয়াকৈর উপজেলার জুনিয়র পরিসংখ্যান সহকারি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে জানাযায়। মেহেদীর পরীক্ষা শেষে বেলা ২টার সময় তার বাবার জানাযা সম্পন্ন হয়। মৃত্যুকালে সে তার ১ ছেলে ও ১ মেয়ে, স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



















