১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাবার লাশ ঘরে রেখে পরীক্ষা দেয়া সেই মিশু পেলো ‘এ গ্রেড’

  • Update Time : ০৭:২৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় প্রতিদিনিই সব শিক্ষার্থীরা মা-বাবার দোয়া নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতো। আবার কোন কোন মা-বাবা নিজ সন্তানে নিয়ে পরীক্ষা কেন্দ্র আসতেন। কিন্তু ১৫ ফেব্রুয়ারি শনিবার বাড়িতে বাবার লাশ রেখে চোখে জল নিয়ে এসএসসি পরীক্ষা দিতে গিয়েছিল মিশু।

১৫ ফেব্রুয়ারী পিতা শেখ গোলাম আসগর রহ.-এর লাশ ঘরে রেখে পরীক্ষা দিয়ে এসে বায়তুল মোকাররম মসজিদে পিতার জানাজায় শরীক হয়েছিলো মিশু। সেই শেখ মোজতবা মুশফিক মিশু ঢাকা বিয়াম ল্যাবরেটরী স্কুল থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে ৪.৭৮ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

বাবা মারা গেছেন। চলছে জানাযার নামাজ ও লাশ দাফনের প্রস্তুতি। স্বজনেরা শোকে বিহ্বল। রাজধানী ঢাকার সিদ্ধেশ্বরীস্থ বাড়িতে বাবার লাশ রেখে মিশু সেদিন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এক হাতে চোখের অশ্রু মুছে আর অন্য হাতে কলম চালিয়ে পরীক্ষা দেয় মিশু। বোবা কান্নায় স্তব্ধ মেঝো ছেলে মিশু। শোকে পাথর মিশু শনিবার সকালে রাজধানী ঢাকার সেন্টাল গর্ভমেন্ট স্কুল কেন্দ্রে ধর্মশিক্ষা পরীক্ষায় অংশ নেয়। তবে বাবার মৃত্যু শোকে কান্নায় ভেঙে পড়ছিল সে।

উল্লেখ্য, শেখ গোলাম আগসর রহ. ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি এবং দেশের সর্ব বৃহৎ কাগজ-কালির অভিবাবক সংগঠন ঢাকা পেপারস মার্চেন্ট ইন্ক এর প্রতিষ্ঠাতা ও সভাপতি।

তার ইন্তেকালে দরদী অভিবাবক হারালো। একজন আদর্শ নেতা হারালো দেশের ইসলাম প্রিয় জনতা। যিনি দলমত নির্বিশেষে দেশ জাতি ও ইসলামের জন্য কাজ করতেন। তিনি ১৪ ফেব্রয়ারী শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে বিকাল ৩.১৫ মিনিটে সাড়া দিলেন মাওলার ডাকে। তার ইন্তেকালে শোকের মাতম ছিলো সারাদেশে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বাবার লাশ ঘরে রেখে পরীক্ষা দেয়া সেই মিশু পেলো ‘এ গ্রেড’

Update Time : ০৭:২৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০