১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বানিয়াচং করোনায় মাঠে দায়িত্ব পালনে অনীহায় থানার ওসি প্রত্যাহার
- Update Time : ০৮:৪৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্তকে পুলিশ সদর দফতরে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। মঙ্গলবার তাকে প্রত্যাহার করা হয়। সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বলেন, কর্তব্যে অবহেলার কারনে তাকে প্রত্যাহার করা হয়েছে।
হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বলেন, সম্প্রতি বানিয়াচংয়ে বেশ কিছু মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে ফিরেছেন। তাদের কোয়ারেন্টিন নিশ্চিত এবং আক্রান্ত পরিবারের সদস্যদের লকডাউনে রাখাসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে পুলিশ। কিন্তু বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত এসব কাজে অনীহা প্রকাশ করেন। যার কারণে তাকে পুলিশ সদর দফতরের আদেশে ক্লোজড করা হয়েছে।





























