১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

  • Update Time : ০৫:৩৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে জমি থেকে মাটিকাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর)  সকালে উপজেলার তাজপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের আব্দুল আহাদ মিয়ার সঙ্গে তার ভায়রা একই এলাকার শাহীদের দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে সকালে দু’পক্ষের লোকজন সংর্ঘষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ২০ জন আহত হন।

এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। হবিগঞ্জ সদর হাসপাতালে কর্মরত এএসআই নেছা আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাটিকাটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম জানান, এ ঘটনায় কোন মামলা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

Update Time : ০৫:৩৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০