বাজেট প্রত্যাখান করে সিলেট ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- Update Time : ০৯:০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বর্তমান সরকার কর্তৃক ঘোষিত বাজেটকে ‘গণবিরোধী ও উচ্চভিলাষী’ আখ্যায়িত করে বাজেট প্রত্যাখান করে শুক্রবার বিকাল ৩টায় নগরীর বন্দর বাজার এলাকায় সিলেট ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি হাফিজ কমপ্লেক্স থেকে শুরু হয়ে বন্দর বাজার করিম উলাহ পয়েন্টে গিয়ে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেলের পরিচালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সুচীত্র চৌধুরী বাবলু।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, সাবেক জেলা ছাত্রদল নেতা সাইদুল ইসলাম হৃদয়, কানাইঘাট থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম শাহিন, জেল ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মাহফুজ মুন্না, আদনান আহমদ চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক কর্মসূচী প্রণয়ন সম্পাদক সুলতান আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুকিত তুহিন, জৈন্তা থানা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক পাপলু দাস, ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদলের আহŸায়ক জাহেদুর রহমান জাহেদ, জেলা ছাত্রদল নেতা ইমাম মোহাম্মদ জহির, ইমাদ আহমদ, আলী বাহার, এ আর রাসেল, সেলিম আহমদ, মুস্তাক আহমদ, মহানগর ছাত্রদল নেতা দেলওয়ার হোসাইন, এআর আতিক, নাসিম নেওয়াজ, সায়েম আহমদ, আখলাক আহমদ, সাজ্জাদ আহমদ, রেজওয়ান আহমদ, রানা আহমদ, শাওন, আদিল, ইমরান, ফাহাদ, ফারদিন হাসান তারেক, দীপ ঘোষ, তামিম জায়গীরদার, মনির হোসেন, আবিদ হাসান, ইমরান আহমদ, বাবুল আহমদ, রাফি আহমদ, আকাশ আহমদ, শাওন আহম, আবদুল করিম প্রমূখ।
সভায় বক্তাগণ অবিলম্বে সরকারের গণবিরোধী এ বাজেট প্রত্যাহারের আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি





























