১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাজেট অনুষ্ঠান থেকে ইউপি মেম্বার গ্রেফতার : এলাকায় উত্তেজনা

  • Update Time : ০২:১৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান চলাকালে পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার মিছিরুল ইসলাম মিছির’কে গ্রেফতার করেছে সাদা পোষাকধারী পুলিশ। থানার এএসআই কামরুজ্জামানের নেতৃত্বে রোববার বিকেল সাড়ে ৩টায় পরিষদ থেকে মিছির’কে গ্রেপ্তার করে পুলিশ।সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার মিছিরুল ইসলাম মেম্বারকে গ্রেফতারের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তিতে ইউপি চেয়ারম্যান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়তন্ত্রনে আসে। উত্তেজিত জনতা শান্ত হওয়ার পর পুলিশ ইউপি মেম্বার মিছির’কে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ইউপি মেম্বার মিছিরুল ইসলাম মিছির’র বিরুদ্ধে গ্রেফতারী পরোওয়ানা (ওয়ারেন্ট) রয়েছে।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন বলেন, পরিষদের বাজেট অনুষ্ঠান চলাকালে পরিষদের একজন মেম্বার’কে সাদা পোষাকধারী পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে যেতে চাইলে, আমি তাদেরকে (পুলিশ) অনুরোধ করে বলি তাকে (মিছির) সম্মানের সহিত নিয়ে যেতে। কিন্তু তারা আমার কথায় রাজি না হলে আমি থানার ওসি’কে ফোনের মাধ্যমে বিষয়টি অবগত করি। তাতেও কোন ফলাফল আসেনি। এরপর বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি)’কে অবগত করেছি।

ইউপি মেম্বার মিছিরুল ইসলাম মিছিরের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় ‘বাজেট ঘোষণা শেষে, ইউনিয়ন কমপ্লেক্স কমপাউন্ড’র বাইরে থেকে তাকে (মিছির) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বাজেট অনুষ্ঠান থেকে ইউপি মেম্বার গ্রেফতার : এলাকায় উত্তেজনা

Update Time : ০২:১৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০১৭