বাংলাদেশ খেলাফত মজলিসের সভায় অবিলম্বে যমুনা টিভিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে- মাওঃ নুর উদ্দীন আহমদ
- Update Time : ১১:০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা নুর উদ্দিন আহমদ বলেছেন, সর্বজন শ্রদ্ধেয় ও আলেম বাংলাদেশ খেলাফত মজলিসের প্রাক্তন আমীর উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহঃ)কে নিয়ে যমুনা টিভি কর্তৃক চরম মিত্যাচার করায় দেশের সাধারন মানুষের অন্তরে আঘাত করেছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এবং অবিলম্বে যমুনা টিভি কে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, অন্যতায় শায়খুল হাদীসের রুহানী সন্তানরা যমুনা টিভি’র সম্প্রচার বন্ধ সহ যমুনা পরিবার কে যমুনা নদীতে বাসিয়ে দিতে বাধ্য হবো। তিনি মঙ্গলবার দুপুরে দলের সুনামগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি হাজি রওনকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, মাওলানা এমদাদুল হক প্রমুখ।





























