বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল- প্রতিমন্ত্রী এম.এ মান্নান
- Update Time : ০৮:২৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
এন.এ নাহিদ, দক্ষিণ সুনামগঞ্জ :: বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব এম এ মান্নান এমপি বলেছেন -বর্তমান আওয়ামীলীগ সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতির উন্নয়নে স্বল্পসময়ে বাংলাদেশে যে অগ্রগতি হয়েছে তা এক বিরল দৃষ্টান্ত। তারই ফলশ্রুতিতে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। গ্রাম প্রধান দেশে মানুষেরা পাচ্ছে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা, পাচ্ছে প্রত্যাশিত উন্নয়নের ছোয়া, গ্রামাঞ্চল সহ বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে।বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আওয়ামীলীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। দেশের উন্নয়নে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নাই। হাওরবাসীর জন্য প্রধানমন্ত্রী খুবই মমতাময়ী। তাই দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগ সরকারকে বারবার ক্ষমতায় আনতে হবে।
আজ ৬ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ, সাপের কোনা, দুর্গাপুর ও মৌখলা গ্রামের নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন প্রতিমন্ত্রী।
সভায় পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সুফি মিয়ার সভাপতিত্বেে ও আওয়ামীলীগ নেতা আবদাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ( ওসি)ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সুনামগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতির জি এম অখিল কুমার সাহা, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জমির মিয়া,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সহ -সভাপতি জুবেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গনি ভান্ডারী।
এসময় উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা আলমগীর হোসেন, সাজিদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচ আর হাবিব ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ শ্রেনীপেশার মানুষ প্রমুখ।






















