বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ির দেশ নয়- এমএ মান্নান
- Update Time : ১০:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি দেশ নয়। দেশের সর্বত্র উন্নয়নের জোয়ারে ভরপুর আর এটি সম্ভব হয়েছে আওয়ামীলীগ সরকারের সুযোগ্য নেতৃত্বের কারণে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বর্তমান সরকার অর্থনীতির মুক্তির লক্ষ্যে কাজ করছে।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ জনগনের অকুন্ঠ সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। বিএনপি গনতন্ত্রের কথা বলে কিন্তু নিজেরাই গণতন্ত্র মানে না। তিনি বলেন বিশাল জনরায়ে নির্বাচিত হয়ে সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে সততার সঙ্গে নিজ নিজ দায়িত্বপালনের জন্য মন্ত্রী পরিষদের সবাইকে নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেন, এদেশের গরীব দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নে আওয়ামীলীগ সরকার নিরসলভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ইতিমধ্যে সরকার বয়স্কভাতা, বিধবা ভাতা, শিশু ভাতাসহ দরিদ্র জনগোষ্টির জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করে অগ্রসর হচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে এদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে স্থানীয় নয়াবন্দর বাজার প্রাঙ্গণে তাঁকে দেওয়া গণসংবর্ধণা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাবির আহমদ ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ঈমানী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজাদ আলী কবিরী প্রমূখ। এসময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ব্যারিষ্টার এমএ লতিফ, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, মুক্তাদীর আহমদ, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান মুরাদ, মোনায়েম খান ছাদ, আব্দুস সামাদ রানা, তৌরিছ আলী মাষ্টার, আবু বক্কর খান, লয়লুছ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমদ, হোসেন আহমদ টিটু, মামুন আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সহ-সভাপতি মো: মহিবুর রহমান রাসেল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুহেল আহমদ, আং কাইয়ুম, মনজুর আহমদ, রাজু চৌধুরী সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























