বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় : মুখ্য সচিব নজিবুর রহমান
- Update Time : ০২:০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জাহাঙ্গীর আলম চৌধুরী :: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল। আর এদেশের জনগণ হচ্ছে উন্নয়নের প্রধান উৎস। বিদেশিরা যখন বাংলাদেশের উন্নয়নের ম্যাজিক সম্পর্কে জানতে চায় তখন প্রধানমন্ত্রী জবাব দেন- উন্নয়নের ম্যাজিক হচ্ছে আমার দেশের জনগণ। তিনি বলেন, দেশের উন্নয়ন এখন তৃণমূল পর্যায়ের মানুষ ভোগ করতে পারছে। গতকাল শুক্রবার বিকেলে ছাতক পৌরসভার নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান। ভবন উদ্বোধন শেষে পৌরসভা মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজিবুর রহমান আরো বলেন, ছাতক পৌরসভার উন্নয়নের মান ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। নবনির্মিত ভবনের কনফারেন্স হল দেখে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, এ হল সচিব পর্যায়ে সভা করার উপযোগী করে নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে এখানে বিভিন্ন দপ্তরের সচিবদের এনে বৈঠক করে এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখা হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য অগ্রযাত্রার পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ স্বল্প উন্নত থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। জনগণকে সাথে নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। দেশের সকল মানুষের মুখে হাসি ফুটাতে সরকার কাজ করে যাচ্ছে। দেশকে আরও এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ছাতক পৌরসভায় কিচেন মার্কেটসহ একটি সুপার মার্কেট নির্মাণ, পৌর অডিটোরিয়াম নির্মাণে অর্থ বরাদ্দ, পৌর ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন, সীমানা প্রাচীর নির্মাণে অর্থ বরাদ্দ, ছাতক শহরের প্রবেশ মুখে ১কি.মি. সড়ক টু-লেনে বাস্তবায়ন, ভবনের ৩য় তলার অবশিষ্ট অংশ নির্মাণে অর্থ বরাদ্দ, পৌর এলাকায় সৌন্দর্য বর্ধনে সরকারি ভূমি ব্যবহারে অনুমতি প্রদান, ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের প্রতিটি ব্রিজ পুনঃনির্মাণসহ আঞ্চলিক মহাসড়কে উন্নতীকরণ, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে ছাতক পাবলিক খেলার মাঠ ও নদীর পার অবৈধ দখলদারদের থেকে উদ্ধার করে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সুরমা নদীর উপর ব্রিজ নির্মাণসহ কোম্পানিগঞ্জের পারকুল হয়ে সিলেটের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
শিক্ষার্থী সাদিয়া তাসনিম প্রভার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দে, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, লাফার্জের ইন্ডাস্ট্রিয়াল ডাইরেক্টর মিস্টার কিম, নিটল-নিলয় গ্রুপের ডাইরেক্টর এসএম ফারুকী।
স্বাগত বক্তব্য রাখেন পৌর সচিব মাহমুদ আলম মামুন। বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর-রশিদ প্রমুখ।
এর আগে কেক কেটে নবনির্মিত পৌর ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যসচিব নজিবুর রহমান। এসময় জেলা সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, মুখ্য সচিবের ব্যক্তিগত সচিব শামছুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, আওয়ামী লীগ নেতা শাহীন আহমদ চৌধুরী, ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, আমিনুল ইসলাম সেলিম, প্যানেল মেয়র তাপস চৌধুরী, আওয়ামী লীগ নেতা শাহীন চৌধুরী, আফিক আলী, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, আখলাকুর রহমান, সাইফুল ইসলাম, ফারুক আহমদ, সাবেক চেয়ারম্যান সুফি আলম সোহেল, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, জসিম উদ্দিন সুমেন, ধন মিয়া, লিয়াকত আলী, সুদীপ দে, আছাব মিয়া, নওশাদ মিয়া, সাবেক কাউন্সিলর ইরাজ মিয়া, মাসুক মিয়া, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী, সামছুন্নাহার, আওয়ামীলীগ নেতা সুদীপ দেব, প্রবাসী ইয়াহিয়া আহমদ, ব্যবসায়ী কয়ছর আহমদ, হাজী জয়নাল চৌধুরী, আশরাফুর রহমান চৌধুরী, আব্দুল হাই আজাদ, হাজী হেলাল উদ্দিন, হাজী আবুল আয়াত, সামছু মিয়া, আব্দুল মমিন চৌধুরী, অধ্যাপক হরিদাস রায়, আব্দুস সহিদ, ছালেক আহমদ, খলিলুর রহমান মানিক, হাজী মখলিছুর রহমান মুকুল, আবুল হাসান, সাদক আলী স্বেচ্ছাসেবক লীগ নেতা মুজিব মালদার, আহবাব মিয়া তালুকদার সাজু, আওয়ামী লীগ নেতা রেজাা মিয়া তালুকদার, দেওয়ান আবুল কালাম মাস্টার, আশিক মিয়া, চান মিয়া, নুর উদ্দিন, আরশ আলী খান ভাসানী, মোতাহির আলী, সামছু খা, অ্যাড. ছায়াদুর রহমান, ডা. রেদওয়ানুল হক আরজু, ডা. আব্দুস সামাদ, আব্দুল মমিন, খলিলুর রহমান, বাবুল পাল, দেলোয়ার হোসেন চয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ বখতিয়ার ও গীতা পাঠ করেন হিমাদ্রী গোস্বামী মোহর।
শুক্রবার সকালে ছাতকে এসে মুখ্য সচিব প্রথমে ইসলামপুর ইউনিয়নের নিজ গ্রাম গণেশপুর পৌঁছে তার পিতা-মাতার কবর জিয়ারত করেন। পরে গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাদিকুর রহমান সাদিকের সভাপতিত্বে ও আমিরুল হক বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত হিফজুর রহমান মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুখ্য সচিবের সহধর্মিণী নাজমা রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সহকারি পুলিশ সুপার দোলন মিয়া, এসিল্যান্ড সোনিয়া সুলতানা, ওসি আতিকুর রহমান। বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আকিক হোসাইন, হাজি ইছাক আলী, সৈয়দ আহমদ, প্রধান শিক্ষক আব্দুল গণি প্রমুখ।
দুপুরে তাঁর শৈশবের বিদ্যাপীঠ ছাতক বহুমুখী মডেল হাইস্কুলে এক মতবিনিময় সভায় যোগদেন মুখ্যসচিব নজিবুর রহমান। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমদ চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ছাতক উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন ভাতাপ্রাপ্ত উপকারভোগি, মিডিয়া ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায়ও প্রধান অতিথির বক্তব্য রাখেন মুখ্য সচিব নজিবুর রহমান। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুসাদাত লাহিন, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, আনোয়ার রহমান তোতা মিয়া, গোলাম মোস্তফা, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ডা. আফসার উদ্দিন, সূর্যের হাসি ক্লিনিকের স্বপ্না বেগম, আদিবাসী নেতা নিশিকান্ত সিংহ, শিক্ষক দুলন তরফদার, রেজ্জাদ আহমদ প্রমুখ।
পরে মুখ্যসচিব নজিবুর রহমান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উপজেলা পরিষদ চত্বরে দূর্বিন শাহ মঞ্চের উদ্বোধন করেন। সন্ধ্যায় সুনামগঞ্জ যাত্রা পথে বুড়াইরগাঁও কমিউনিটি ক্লিনিক ও ঝাওয়া-বুড়াইরগাঁও গুচ্ছগ্রাম আশ্রায়ণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
অপরদিকে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল দেশে উত্তরণের অভিযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, সাবেক পিপি অ্যাড. শফিকুল আলম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা, অধ্যক্ষ আলী আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু সিদ্দিকুর রহমান, ডা. মনোওয়ার আলী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান বলেন, সুনামগঞ্জসহ ভাটি এলাকায়গুলোকে নিয়ে ফোরাম তৈরি করা হবে। এই ফোরামের মাধ্যমে ভাটি এলাকাগুলোর উন্নয়ন করা হবে। আমি আশ্বস্ত করতে চাই আমি আপনাদের একজন। এখানে সারা দেশের সাথে সুনামগঞ্জ যেন এগিয়ে যায় সে চেষ্টা আমরা করব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার সময় সুনামগঞ্জে এসেছিলেন। তিনি যেভাবে সুনামগঞ্জের কৃষকদের দেখাশুনা করেছেন। আমি তাকে বলেছি এবার সুনামগঞ্জে বাম্পার ফলন হয়েছে। আমাদের প্রয়োজন সরকারের উন্নয়নগুলো তুলে ধরতে হবে।
মতবিনিময় সভায় সুনামগঞ্জের বিভিন্ন উন্নয়ন ও চলমান প্রকল্প নিয়ে উপস্থাপনা পেশ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. এমরান হোসেন।



















