বাংলাদেশের প্রেক্ষাপটে একের অধিক হজ্ব ও উমরা প্রসঙ্গে নতুন করে ভাবতে হবে
- Update Time : ০৫:২৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সৈয়দ মবনু
বাংলাদেশের ক্ষতিগ্রস্থ মানুষের মুখোমুখি দাঁড়িয়ে নতুন করে ভাবতে হবে একের অধিক হজ্ব কিংবা উমরা প্রসঙ্গে। ভাবতে হবে রামজান মাসে ইফতারের নামে অপচয় বিষয়ে। হজ্ব ফরজ নয়, তবু সংখ্যা বৃদ্ধির জন্য কিংবা নফল উমরা করতে যারা টাকা খরচ করেন তাদের দৃষ্টি আকর্ষন করছি ইমামুল ফিকহ হযরত আবু হানিফা (র.)-র একটি ফতোয়া। তিনি বলেন, যাদের উপর হজ্ব ফরজ নয় তারা হজ্বে না গিয়ে হজ্বের টাকা জিহাদের পথে খরচ করলে পঞ্চাশবার হজ্ব করা থেকে বেশি সোয়াব লাভ করবে। (আল-মুনাকিব আল মক্কী, ২য় খন্ড, পৃ. ৮৪)।
আমরা যদি ইমাম আবু হানিফা (র.) এর এই ফতোয়াকে কিয়াস করি এবং বলি, যাদের উপর হজ্ব ফরজ নয় তারা একের অধিক হজ্ব কিংবা নফল উমরায় না গিয়ে এই টাকা বন্যা-ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাংলার মানুষদের জন্য খরচ করলে বেশি সোয়াব হবে, তবে কি তা ভুল হবে?
বাংলাদেশের ক্ষতিগ্রস্থ মানুষদের দিকে দৃষ্টি রেখে ফকিহদের নতুন করে এই ফতোয়া নিয়ে ভাবতে হবে।
লেখাটি লেখকের ফেইসবুক টাইমলাইন থেকে



















