গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে গ্রেটার ফুলসাইন্দ হেল্পিং এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
- Update Time : ০৬:২৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারি ২০১৯
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বৃহত্তর ফুলসাইন্দ এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে এলাকার অসহায় ও দুস্থদের সাহায্য সহযোগিতার করার লক্ষ্যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য গঠিত সামাজিক সংগঠন গ্রেটার ফুলসাইন্দ হেল্পিং এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান লক্ষণাবন্দ ইউনিয়নের ১নং ফুলসাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। গ্রেটার ফুলসাইন্দ হেল্পিং এসোসিয়েশনের সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নছিরুল হক শাহীন। সংগঠনের হিসাব ও আইন সম্পাদক মোঃ সুহেদুল ইসলাম সুহেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী মন্তজির আলী, নেছার আলী মেম্বার, মিসাবহ উদ্দিন, হাজী রশিদ আলী, মাহমদ আলী, কালা মিয়া, মহি উদ্দিন, পুরু মিয়া, কয়েছ আহমদ, এলাইছ মিয়া, আলাউদ্দিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার আর্ত সামাজিক উন্নয়ন তথা সাধারণ মানুষের কল্যাণ সাধনে গ্রেটার ফুলসাইন্দ হেল্পিং এসোসিয়েশন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। বক্তারা এলাকার সর্বস্তরের মানুষের প্রাণের প্রিয় সংগঠনের আগামী কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ সভাপতি আব্দুল বারি, সাধারণ সম্পাদক সাদেক আহমদ, সহ সাধারণ সম্পাদক এমাদ উদ্দিন, এস.এ লালা, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক কুটন মিয়া, রেদওয়ান আহমদ, অর্থ সম্পাদক জাহেদ আহমদ, সহ অর্থ সম্পাদক খালেদ আলী, সহ প্রচার সম্পাদক তানু মিয়া, সমাজসেবা সম্পাদক আলাউদ্দিন আলাই, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবিদুল হক সাহান, উজ্জল আহমদ প্রমুখ।





























