বন্যা দুর্গত এলাকায় সরকারি ত্রান তৎপরতা বৃদ্ধি ও সমাজের বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসতে হবে : ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি
- Update Time : ০২:০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন বলেছেন, আকস্মিকভাবে সিলেট অঞ্চলে বন্যা হওয়ায়, বন্যাকবলিত এলাকার মানুষজন চরম দুর্যোগের মধ্যে দিনাতিপাত করছে।তাই সরকারের উচিৎ সিলেটকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করে সরকারি ত্রাণ তৎপরতা জোরদার করা এবং সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। শনিবার (২১ মে) সিলেট নগরীর বন্যাদুর্গত এলাকা মাছিমপুরে বন্যার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার ও জরুরি ওষুধ বিতরণ করে ছাত্র মজলিস সিলেট মহানগর। কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন। শাখা সেক্রেটারি লিটন আহমদ জুম্মানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ-সভাপতি কে এম আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।


























