০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বজ্রপাতে দুই বোনের মৃত্যু

  • Update Time : ০৭:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর পতনউষার গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের দিনমজুর জুনেদ মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৬) ও মুন্নী আক্তার (৪)।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির উঠানে খেলছিল সাদিয়া ও মুন্নী। এ সময় আকস্মিম বজ্রপাত হলে ঘটনাস্থলেই সদিয়া আক্তার মারা যায়। আর মুন্নী আক্তারকে গুরুতর আহতাবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়। তারা দুজনই পতনঊষার মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল।

পতনউষার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ মল্লিক সাগর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে দিনমজুর জুনেদ মিয়ার তিন সন্তান খেলাধুলা করছিল। বজ্রপাতে ছোট ২ সন্তান প্রাণ হারিয়েছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, সরকারের পক্ষ থেকে নিহত ২ শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বজ্রপাতে দুই বোনের মৃত্যু

Update Time : ০৭:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯