১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠানেও কোনো খুনিকে দেখতে চাই না: মামুনুল হক

  • Update Time : ০৪:৫২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে মুসলিমবিদ্বেষী কোন খুনিকে দেখতে চাই না। এমন কোনো খুনিকে আনা হলে স্বাধীনতাকে কলঙ্কিত করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠানেও কোনো খুনিকে দেখতে চাই না।’ মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে হবিগঞ্জের বানিয়াচং এলআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খতমে নবুয়ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে কয়েক হাজার মুসল্লি উপস্থিত ছিলেন। এ সময় নবী রাসুলের (সা.) ইজ্জত রক্ষার্থে সংসদে খতমে নবুয়ত বিল পাশ করারও দাবি জানান মাওলানা মামুনুল হক। বানিয়াচংয়ের প্রবীণ আলেম ও গত জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর’র) সভাপতিত্বে ও মাওলানা আব্দুল জলিল ইউসূফীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, শায়খুল হাদীস আল্লামা আব্দুর রব ইউসূফী, শায়খুল হাদীস ফজলুর রহমান খান, আল্লামা শায়খ মখলিছুর রহমান, শায়খুল হাদীস তাফহীমুল হক, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আইয়ুব বিন সিদ্দীক, কাজী মাওলানা আতাউর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমেদ, ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান প্রমুখ। এর আগে সকাল সাড়ে ১০ টায় সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রায় অর্ধলাখ ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠানেও কোনো খুনিকে দেখতে চাই না: মামুনুল হক

Update Time : ০৪:৫২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১