ফ্রান্সে বিশ্বনবী (সা.)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জগন্নাথপুরে মানববন্ধন অনুষ্ঠিত
- Update Time : ০৫:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: ফ্রান্স সরকার কর্তৃক রাষ্ট্রীয়ভাবে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণ প্রজন্মের উদ্যােগে আজ বুধবার (২৮ অক্টোবর) বাদ যোহর পৌর পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হাফিজ মাওলানা সৈয়দ হাবীব সালেহ’র পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কুবাজপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা গিয়াস উদ্দিন, জমিয়ত নেতা মাওলানা আব্দুল হাফিজ, হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রাহমান, মজলিস নেতা সৈয়দ জয়নুল ইসলাম, মাওলানা রশীদ আহমদ, মুফতি রিয়াজ উদ্দীন, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সাইফুর রহমান, মাওলানা আবু তালহা সাফওয়ান, মাওলানা আমিনুল হক তাহমিদ, মাওলানা সৈয়দ গুলজার আহমদ, মাওলানা তোফায়েল আহমদ কামরান, নাঈম আহমদ, হেলাল আহমদ, জুনেদ আহমদ প্রমূখ। সভাপতির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাই।





























