ফেসবুকে মহানবী সা.কে কটূক্তি, বালাগঞ্জে উত্তেজনা
- Update Time : ০৫:৩৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের আব্দুল ওয়াহিদ চৌধুরীর ছেলে রাজধানী ঢাকার শ্যামলী এলাকায় অবস্থান কারি নিয়ামুল হক চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে।এ নিয়ে বালাগঞ্জ উপজেলায় টানটান উত্তেজনা বিরাজ করছে যে কোন সময় অনাকাঙ্খিত ঘটনার আশংকা দেখা দিয়েছে।
মুহাম্মদ (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারি নিয়ামুল কে অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।
জানা যায়, সাম্প্রতি “Niaamul H Chowdhury (নিয়ামুল হ চৌধুরী)”নিজের নাম ও ছবি সম্বলিত ফেসবুক আইডি থেকে তার ফ্রেন্ডলিস্টের md moniruzzamn suzon নামের এক আইডিতে শেয়ার করা জার্মান ভিত্তিক বিখ্যাত পত্রিকা ডয়েচেভেলে’ Dw র বাংলা সংস্করণে গত ৯/৯/২০ ইং প্রকাশিত ধর্ম নিন্দার অভিযোগে এক ব্যক্তিকে ফাঁসির সাজা শোনালো পাকিস্তানের আদালত।
অভিযুক্ত ব্যক্তি খ্রিস্টান। শিরোনামে সংবাদ লিংকে “আল্লাহ আছেন মানি কিন্তু দাসব্যবসায়ী মুহাম্মদ একটা ভন্ড ছিল, ইজ দ্যাট অকে?” কমেন্ট সহ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কুরুচিপূর্ণ বিভিন্ন মন্তব্য করে।
মন্তব্য গুলোর স্ক্রিনশট নিয়ে ফেসবুকে কয়েকজন প্রতিবাদ জানালে বিষয়টি সকলের নজরে আসে। এমনকি বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে।নিয়ামুল হক পরে তার মন্তব্য গুলো মুছে দেয়।
এব্যাপারে সুলতানপুর মহিলা মাদরাসার নায়বে মুহতামিম মাও. নোমানুল হক চৌধুরী বলেন হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারিকে অনতিবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানাচ্ছি, অন্যথায় সে দেশের যেখানেই থাকুক প্রশাসনকে তার বিরুদ্ধে যথাযত আইনানুগ ব্যবস্থাগ্রহণের জোর দাবি জানাচ্ছি।
কুরুচিপূর্ণ মন্তব্য কারি নিয়ামুল হকের বড় ভাই পল্লী চিকিৎসক ফতহুল হাসনাত চৌঃ শিমুল জানান নিয়ামুল দক্ষিন সুরমার জালাল পুর কলেজে এইচ এস সি পাশ করে বাংলাদেশ নৌ বাহিনীতে যোগ দেয় ৪ বছর পর অজ্ঞাত কারনে সেখান থেকে বেরিয়ে আসে পরে ঢাকায় একটি প্রাইভেট কোম্পানীতে যোগ দেয় প্রায় ৪ বছর যাবৎ পরিবারের কারো সাথে যোগাযোগ রাখছে না বর্তমানে তার কোন অবস্থান জানা নেই। তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাতের সংবাদ পেয়ে তার ফেসবুক আইড থেকে একটি স্টাটাসে লিখেছেন (রাসুল (সাঃ)অপমানে কাদেঁ না যার মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশমন সম্মানীত ইসলামপ্রিয় এলাকাবাসী সম্প্রতি কুরআন-সুন্নাহ বিরুদী মন্তব্যকারীনিয়ামুল আমার ছোট ভাই সে দির্ঘদিন যাবত আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন তারসাথে আমাদের পরিবারের কারো সম্পর্ক নাই। কুরআন-সুন্নাহ বিরুদী কেউ মুসলমানদের আত্বিয় হতে পারেনা)। বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান জানান খবর পেয়ে তিনি নিয়ামুলের বাড়িতে গিয়েছেন বাড়ির লোকজন জানিয়েছেন সে দীর্ঘ দিন যাবৎ ঢাকায় থাকে।





























