ফেসবুকে কলেজ ছাত্রের সাথে প্রেম করে ইন্দোনেশিয়ান তরুণী বাংলাদেশে
- Update Time : ০৩:৩৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ফেসবুকে প্রেম, অতঃপর পটুয়াখালীতে ইন্দোনেশিয়ান তরুণী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশি ছেলে ও এক বিদেশি মেয়ের সাথে বার্তা আদান-প্রদানের মাধ্যমে শুরু হয় ভালবাসার সম্পর্ক। আর ভালোবাসার টানেই সুদূর ইন্দোনেশিয়া থেকে পটুয়াখালীর বাউফল উপজেলায় ছুটে এসেছেন সেই তরুণী। তার নাম নিকি উল ফিয়া (২০)। নিকি উল ফিয়া ইন্দোনেশিয়ার সুরা বায়া বিভাগের জাওয়া গ্রামের মি. ইউ লি আন থো এর মেয়ে। তিনি পেশায় একজন শিক্ষক। ওই তরুনী মুসলিম পরিবারের সন্তান। আর বাংলাদেশি তরুন মো. ইমরান হোসেনের বাড়ি বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের পুরান বাবুর্চি বাড়ি এলাকায়। তার বাবার নাম দেলোয়ার হোসেন। ইমরান পটুয়াখালী সরকারী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে অর্নাস তৃতীয় বর্ষের ছাত্র।
এ ঘটনা এলাকায় জানা জানি হলে উৎসুক মানুষের ভীড় হয় ইমরানের বাড়ীতে। প্রেমিক জুটিকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে সময় কাটাচ্ছে।



















