ফেসবুকে উস্কানিমূলক পোস্ট, যুবক আটক
- Update Time : ০৩:৪১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: মাহমুদুল হাসান মামুন (২৪) নামের এক যুবককে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করায় আটক করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশ। দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সোমবার দিনগত রাতে উপজেলা সদরের জিসান টেলিকম থেকে তাকে আটক করা হয়। উল্লেখ্য, সম্প্রতি কুরআন অবমাননা ইস্যুকে কেন্দ্র করে দেশব্যাপি সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়লে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইদনপুর গ্রামের নজির উদ্দিন মাস্টারের ছেলে মাহমুদুল হাসান ওরফে মামুন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি (mfc mamun) থেকে সরকারকে দেশের সকল পূজা মণ্ডপ বন্ধ করে দেয়ার দাবি জানিয়ে জেহাদি পোস্ট করে। বিষয়টি দোয়ারাবাজার থানা পুলিশের নজরে আসলে সোমবার দিনগত রাতেই তাকে আটক করা হয়। আটককৃত মামুনের ব্যবহৃত কালো রংয়ের একটি Redmi 5 স্মার্টফোনের ফেসবুক Mfc Mamun আইডিতে ধর্মীয় উস্কানীমুলক আক্রমনাত্মক তথ্য সম্বলিত ওই মোবাইল সেটটিও জব্দ করা হয়। ধর্মীয় উস্কানিমূলক ও আক্রমনাত্মক পোস্ট করায় তার বিরুদ্ধে দোয়ারাবাজার পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রুজু করে। মামলা নং (০৯), ধারা- ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২)/২৮(২)/ ৩১(২)।





























