০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত- ২, আহত ১০

  • Update Time : ০১:৪১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ফুটবল খেলা কেন্দ্র করে দুই গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষের দুইজন নিহত ও উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার জিরাগাঁও গ্রামের বীরপ্রতীক কাকন বিবির মেয়ের জামাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নানের ছেলে আব্দুল মতিন এবং রূপনগর গ্রামের আব্দুল মান্নানের আকবর আলী। লক্ষীপুর ইউনিয়নে চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, শুক্রবার বিকালে লক্ষীপুর মাঠে জিরাগাঁও ও রূপনগর গ্রামে কিশোরদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার গোল দেয়াকে কেন্দ্র উভয়পক্ষের  খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে সন্ধ্যায় রূপনগরের আকবর আলী ও জিরাগাঁওয়ের আব্দুল মতিনের লোকদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় দুই জন মারা গেছেন বলে জানিয়েছন তিনি। স্থানীয়রা জানান, খেলায় হাতাহাতির ঘটনায় ক্ষিপ্ত আব্দুল মতিন বাকবিতন্ডার কারণ জানতে রূপনগর গ্রামের আকবরের বাড়িতে উপস্থিত হন। এসময় কোনো কিছু বুঝে ওঠার আগেই আকবরের লোকজনের বেদড়ক মারপিটে আব্দুল মতিন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহত মতিনের পক্ষের লোকজন স্থানীয় পশ্চিম বাংলাবাজারে অবস্থানরত আকবর ও তার সহযোগীদের উপর অতর্কিত হামলা চালায়। ওই হামলায় গুরুতর আহত আকবরকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দু’দফা সংঘর্ষে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক। ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাকারিয়া নামের একজনকে আটকরা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত- ২, আহত ১০

Update Time : ০১:৪১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ আগস্ট ২০২৫