১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার- ২

  • Update Time : ০২:৫৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে অভিনব প্রতারণার মাধ্যমে বাড়ি থেকে অন্য এলাকায় আত্মীয়ের বাড়িতে নিয়ে দুই ভাই মিলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রেমের সম্পর্ক গড়ে প্রেমিকরূপী যুবক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে মোটরসাইকেল করে অন্য এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। ভালোবাসার টানে ছুটে যায় প্রেমিকা; কিন্তু সেই ছুটে যাওয়াই কাল হলো কিশোরীর। সেখানে নিয়ে প্রেমিক ও তার ফুফাতো ভাই মিলে ধর্ষণ করে তাকে। শত আকুতি করেও রেহাই পায়নি তাদের হাত থেকে। রাতভর পালাক্রমে চলে দুই ভাইয়ের ধর্ষণ।

এ ঘটনায় শনিবার সিলেটের কোম্পানীগঞ্জ থানায় কিশোরীর বাবা বাদি হয়ে দুই ভাইসহ তিনজনের নামে অভিযোগ দায়ের করেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ভাটরাই গ্রামের রমজান আলীর ছেলে কবির আহমেদ (২২) ও বনপুর গ্রামের রুশন আলীর ছেলে ইসলাম উদ্দিন (১৯)।

কিশোরীর বাবা জানান, তার বাড়ি উপজেলায়। তিনি চট্টগ্রামে দিনমজুরের কাজ করেন। বাড়িতে কেবল তার স্ত্রী এবং ১৬ বছর বয়সি কিশোরী মেয়েটি থাকে। অভিযুক্ত কবির প্রেমের সম্পর্ক গড়ে তোলে তার মেয়ের সঙ্গে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তার মেয়েকে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ফুঁসলিয়ে বনপুর গ্রামের নিয়ে যায়। সেখানে নিয়ে কবির ও তার ফুফাতো ভাই ইসলাম উদ্দিন মিলে রাতভর কিশোরীকে ধর্ষণ করে। পরদিন শুক্রবার ভোরে উপজেলার টুকেরবাজার পয়েন্টে মেয়েটিকে রেখে তারা পালিয়ে যায়। এ কাজে তাদের সহযোগিতা করে ভাটরাই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহান (২১)। ঘটনার খবর পেয়ে তিনি (কিশোরীর বাবা) বাড়িতে আসেন এবং অভিযোগ দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে একটি মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিক দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার- ২

Update Time : ০২:৫৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩