০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে স্বজনদের পিটুনিতে প্রেমিকের মৃত্যু

  • Update Time : ০৪:৪৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্বজনদের পিটুনিতে গুরুতর আহত যুবক হৃদয় খান (২২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর তালতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় হৃদয় খান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত হৃদয় খান সাঁড়া ইউনিয়নের মাজদিয়া গ্রামের ইসলাম পাড়ার আব্দুল হালিমের একমাত্র ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দীন জানান, হৃদয় খানের সঙ্গে ঈশ্বরদী উপজেলার সাঁড়া গোপালপুর তালতলা এলাকার খাদিজা খাতুন নামে এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের সম্পর্কের কথা জানাজানি হলে দুপুরে খাদিজার পরিবারের লোকজন হৃদয়কে কৌশলে তাদের বাড়ি ডেকে নেন।

এরপর বাড়ির পাশে বাঁশবাগানে হাত-পা বেঁধে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এরপর অবস্থা বেগতিক দেখে হৃদয়কে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে তারা পালিয়ে যান। সন্ধ্যায় ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মারা যান।

ওসি আরও বলেন, নিহতের স্বজনদের মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ হৃদয়ের মরদেহ উদ্ধার করেছে। তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) ফিরোজ কবিরসহ তিনি এ পর্যন্ত (রাত সাড়ে ৮টা) ঘটনাস্থলে রয়েছেন। বিস্তারিত তথ্য সংগ্রহ ও দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান। এখনও থানায় কেউ কোনো লিখিত অভিযোগও দেয়নি। হৃদয়ের বাড়ির লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে স্বজনদের পিটুনিতে প্রেমিকের মৃত্যু

Update Time : ০৪:৪৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০