প্রিয় জগন্নাথপুর পৌরবাসী
- Update Time : ১০:২৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আসসালামু আলাইকুম
প্রিয় জগন্নাথপুর পৌরবাসী
–মিজানুর রশীদ ভূইয়া–
বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে আমার পিতা মরহুম হারুনুর রশীদ হিরণ মিয়া আমৃত্যু আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তার ধারাবাহিতায় আমি এবং আমার পরিবার গনতন্ত্রের মানষকণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল থেকে আমৃত্যু আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত তাকতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
আসছে ১৬ই জানুয়ারী আমার প্রিয় জন্মভূমি জগন্নাথপুর পৌরসভায় নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা আমাকে বিগত ১০ অক্টোবরের উপ-নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এই অপ্ল সময়ের মধ্যে আমি সাধ্যমতো আপনাদের সেবা করার চেষ্টা করেছি।
আমার মরহুম পিতা হারুনুর রশীদ হিরণ মিয়া এই পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান এবং ৫ বারের জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা আমাকেও জগন্নাথপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আবারও প্রিয় মাতৃভুমির সেবায় নিজেকে নিয়োজিত করতে একজন প্রার্থী হিসেবে নিজের নাম প্রস্তাব করছি। যদি মহান আল্লাহপাক তার নালায়েক এই বান্দাকে দয়া করেন এবং আমার নির্বাচনী একালার আওয়ামীলীগ নেতৃবৃন্দ‚ আমার উপজেলা ও জেলা আওয়ামীলীগ‚ সর্বোপরি কেন্দ্রীয় আওয়ামী লীগ আমাকে যোগ্য মনে করে আবারও নৌকা প্রতিক বরাদ্দদেন তাহলে আমার সততা‚ যোগ্যাতা ও অভিজ্ঞতা দিয়ে জনগনের সেবা করতে প্রতিজ্ঞাবদ্ধ।
নাগরিকদের মৌলিক চাহিদাসহ উন্নত জীবন-যাপনের সুযোগ সুবিধা প্রধান করার লক্ষ নিয়ে আগামী ১৬ জানুয়ারীর নির্বাচনে আমি একজন নৌকা প্রতীকের প্রত্যাশি। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও বঙ্গকন্যা মানবতার মা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে একজন প্রতিনিধি হিসাবে অবদান রাখতে চই।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল দেশে উন্নতি হয়েছে। প্রতিটি পৌরসভায় লেগেছে আধুনিকতার ছোয়া। সেই তুলনায় আমাদের জগন্নাথপুর পৌরসভা অবহেলিত। তাই জগন্নাথপুর আওয়ামীলীগ পরিবারের প্রতিটি অঙ্গসংঠনসহ প্রতিটা নাগরিকের সহযোগিতা চাই যাতে নৌকা প্রতীক নিয়ে পৌরবাসীর পাশে দাঁড়াতে পারি এবং জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক‚ উন্নত পৌরসভায় রুপান্তরিত করতে পারি।
ধন্যবাদান্তে: মিজানুর রশীদ ভূঁইয়া
মেয়র প্রার্থী: জগন্নাথপুর পৌরসভার, সুনামগঞ্জ।





























