প্রিন্সিপাল হাবিবুর রহমান’র মৃত্যুতে সিলেট দক্ষিণ সুরমা ছাত্র জমিয়তের শোক
- Update Time : ০২:৫৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ খেলাফত মজলিস’র আমীর, জামেয়া মাদানীয়া কাজিরবাজার সিলেট এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, কুখ্যাত নাস্তিক তাসলিমা নাসরীন বিরোধী আন্দোলনের বীর সিপাহশালা, প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান ইন্তেক্বাল করেছেন।
তিনি অদ্য (১৯ অক্টোবর, শুক্রবার) রাত ১টা ২০ মিনিটের সময়, সিলেট ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
প্রিন্সিপাল হাবিবুর রহমানের মৃত্যুর খবর শোনে তাৎক্ষনিক অনলাইন গনমাধ্যমের মধ্য দিয়ে গভীর শোক প্রকাশ করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি মুফতী তাজুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি কে এম তাহমীদ হাসান।
শোকবার্তায় তারা বলেন, প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান শুধু সিলেটের বীর ছিলেন না। তিনি ছিলেন সারা বাংলাদেশের ইসলামী আন্দোলনের জন্য বীর সিপাহশালার। উনার মৃত্যুতে ইসলাম, দেশ ও জাতী আজ তাদের অন্যতম এক অবিভাবককে হারিয়েছে। সবশেষে নেতৃবৃন্দ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি



















