০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রহেলা বৈশাখীতে জাফলংয়ে পর্যটকের উপচে পড়া ভীড়

  • Update Time : ০৫:৩১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

শাহ অালম, গোয়াইনঘাট :: সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট সারাদেশের ভ্রমণ প্রেয়সী মানুষ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বছর জোড়ে পর্যটকদের উপস্থিতি থাকে চোখে পড়ার মত। ঈদ, পূজাসহ বিভিন্ন রাষ্ট্রীয় দিবসের ছুটিতে ভ্রমণ প্রেয়সী মানুষের পদচারণায় মুখর থাকে সিলেটের পিকনিক স্পটগুলো। এবারও তার ব্যত্যয় ঘটেনি। প্রহেলা বৈশাখীতে পরিবার পরিজন, বন্ধু বান্ধব মিলে বেশাখী আনন্দকে ভাগাভাগি করতে যেন ঢল নেমেছিল সিলেটের জাফলং জিরোপয়েন্টে, জিরোপয়েন্ট ঘেঁষা ভারতীয় ঝুলন্ত ব্রিজ, জাফলং চা বাগান, মায়াবি ঝর্ণাসহ পর্যটন স্পট গুলোতে। পিয়াইনের বুকচিরে বয়ে চলা প্রবাহমান পিয়াইন নদীর স্বচ্ছ স্ফটিক জল, নুড়ি পাথর, চা বাগান, গহিন বন, হিজল করচের অরণ্য ঘেরা সবুজ বেষ্টনী, পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা ধারায় গা ভিজিয়ে ছবি সেলফিতে নিজেদের আবদ্ধ করে আনন্দে ভাগাভাগি করছেন আগত পর্যটক দর্শনার্থীরা। বরিশাল থেকে অাশা এক পর্যটক জানান, পৃথিবীর অগণিত দেশে পর্যটন শিল্পায়ন ও বিনিয়োগ হয়েছে। সেখানকার পর্যটন শিল্প বিকাশ হওয়ার কারণে তাদের অর্থনীতি ও চাঙ্গা হয়েছে। আমাদের দেশের সিলেটের জাফলং জির পয়েন্ট, ঝুলন্ত ব্রিজ, মায়াবি ঝর্ণা, বিছনাকান্দিসহ নান্দনিক সবকটি পর্যটন স্পটে আমরা ভ্রমন করেছি।কিন্তু যোগাযোগ ব্যবস্তা অার ভাল হলে পর্যটকের আকর্ষন ভারবে। জাফলং জোনের টুরিস্ট পুলিশের ইনচার্জ (ওসি) দেবাংশু কুমার দে জানান, জাফলংয়ের সবকটি পর্যটন স্পট সমূহে বেড়াতে আসা পর্যটক, দর্শনার্থী ও ভ্রমণ প্রেয়সীদের সার্বিক নিরাপত্তায় পুলিশ সজাগ রয়েছে। টুরিষ্ট পুলিশের পাশাপাশি পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রহেলা বৈশাখীতে জাফলংয়ে পর্যটকের উপচে পড়া ভীড়

Update Time : ০৫:৩১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯