০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রমাণ হয়েছে অবৈধ্য জনপ্রতিনিধি দিয়ে এলাকার উন্নয়ন সম্ভব নয় : মিজানুর রহমান চৌধুরী

  • Update Time : ০৮:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

সুনামগঞ্জ-৫ অাসনের দোয়ারাবাজারে নির্বাচনী জনসভা ও মতবিনিময়ে বিএনপি ও ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেছেন, বিগত দিনে নির্বাচন ছিল ভোটারবিহীন নির্বাচন। জনগণের ভোট ছাড়াই অবৈধ্যভাবে জনগণের প্রতিনিধি হয়েছেন নৌকার প্রার্থীরা। কিন্তু বিগত দশ বছরে ছাতক দোয়ারাবাজার এলাকায় কোনো ধরণের উন্নয়ন হয়নি, জনগণের আশা আকাংখার কোনো কিছুরই বাস্তবায়ন হয়নি। অবৈধ জনপ্রতিনিধি দিয়ে এলাকার উন্নয়ন সম্ভব নয়Ñ তা প্রমাণিত। এ এলাকার যা উন্নয়ন হয়েছে তা হয়েছে বিএনপির সাবেক জনপ্রতিনিধি কলিম উদ্দিন মিলনের আমলে। ছাতক ও দোয়ারাবাজার এলাকাবাসী তাদের উন্নয়নের জন্য আবারো ধানের শীষের বিজয় নিশ্চিত করবে এই আশা রাখি। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বেলা ২টায় দোয়ারাবাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

জনসভায় বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা সেচ্চাসেবক দলের সভাপতি এরশাদুর রহমান মেম্বারসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতারা বক্তব্য রাখেন ।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী জনসভায় বক্তৃতায় আরোও বলেন, ধানের শীষ প্রতীককে জনগণের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। বিএনপির উন্নয়ন কাজের বর্ণণাও নতুন করে দেওয়ার নেই। জনগণ তা নিজের চোখেই দেখেছেন। দেশ আজ কঠিন সময় অতিক্রম করছে। দেশে কোনো আইনের শাসন নেই, জনগণের জানমালের কোনো নিরাপত্তা নেই। দেশে আইনের শাসন ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আজ থেকেই কাজ করতে হবে। আমি কথা দিচ্ছি আমি আপনাদের সাথে এক হয়ে কাজ করব। আজকের এই জনস্রোত দেখে বোঝা যাচ্ছে আগামী ৩০ তারিখের নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত।

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের ছাতক ও দোয়ারাবাজার এলাকায় আমাদের নেতা কর্মীদের মধ্যে ভেদাভেদ, কোন্দল, মনমালিন্য নেই আমরা ঐক্যবদ্ধ্য। আগামী ৩০ তারিখের নির্বাচনে বিএনপি আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে নেত্রীকে মুক্ত করতে হবে আর এজন্য আমাদের সকলকে ত্যাগ স্বীকার করতে হবে, এক হয়ে কাজ করতে হবে।

এর আগে সকালে দোয়ারাবাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে দোয়ারাবাজার উপজেলা বিএনপির শামসুল হক নমুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির অাহবায়ক কমিটির প্রথম যুগ্ম অাহবায়ক আব্দুল মানিক মাষ্টারের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন মিজানুর রহমান চৌধুরী। সভায় সর্বসম্মতিক্রমে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপি নেতা শাহজাহান মাষ্টার চেয়ারম্যান. উপজেলা বিএনপির যুগ্ম অাহবায়ক হেলাল মিয়া, খুরশেদ আলম, এখলাছুর রহমান, অাহবায়ক কমিটির সদস্য দোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অালহাজ্ব আব্দুল বারী, মান্নারগাও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, হারুনুর রশিদ, এইচ এম কামাল, জাকির হোসেন, আব্দুল হক, মনিরুল ইসলাম বাপন, আফিকুল ইসলাম, তাইবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রমাণ হয়েছে অবৈধ্য জনপ্রতিনিধি দিয়ে এলাকার উন্নয়ন সম্ভব নয় : মিজানুর রহমান চৌধুরী

Update Time : ০৮:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮