১০:১০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রভাতের প্রার্থনা : সৈয়দ শাহনুর আহমেদ
- Update Time : ০২:০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
রাত্রি শেষে ভোর বেলা সূর্যোদয়ের আগে যাবো জেগে।
প্রশংসা করবো মহান প্রভুর,জপিবো তার নাম সবার আগে।
মরোমরো নিদ্রিত ছিলাম আমি ছিলাম মৃতপ্রায়।
বল! জাগ্রত হলাম প্রভু শুধু তোমার মহিমার অশেষ কৃপায়।
শোধিতের পরে স্রষ্টার তরে প্রার্থনায় হবো একনিষ্ঠ।
ধর্মকর্মে শুরু করবো দিন,হতে চাইনা পথভ্রষ্ট।
অর্চনার পরে ধরার চরণে করবো ভূতল বিচরণ।
তনু-মনে ক্রম-শ্রমে একাগ্রতায় করবো বৈধ উপার্জন।
ভাগ্য বিধাতার তরে নির্ভর করে বেঁচে আছি থাকবো।
উৎফুল্লতায় করবো প্রশংসা আর বিপদে ধৈর্য ধরবো।
উত্তম কাজে যেন করি দিন পাড়ি,করি পরোপকার।
মান্য করে ধন্য হবো সকল অনুশাসন মহান খোদার।
কাব্য। ক্ষণিকের সুখ



















